রাঙ্গুনিয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন–২–এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। গত রোববার প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন। এইদিন প্রতিযোগিতার দাবা, ব্যাডমিন্টন ও সাঁতার ইভেন্ট অনুষ্ঠিত হয়। অন্যান্য ইভেন্টের প্রতিযোগিতা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। তৃণমূল পর্যায় থেকে ক্রীড়াপ্রতিভা খুঁজে বের করা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করতে দেশব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।








