কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স লিঃ আয়োজিত অনূর্ধ্ব –১৮ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে গত রোববার। হাটহাজারীস্থ কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শুভ সুচনা করে শতাব্দী ক্রিকেট একাডেমি। লো স্কোরিং ম্যাচে তারা ১ উইকেটে হারিয়েছে চিটাগং ইয়থ ক্রিকেট একাডেমিকে। প্রথমে ব্যাট করতে নামা চিটাগং ইয়থ ক্রিকেট একাডেমি ২০ ওভারে মাত্র ৬৮ রান করে অল আউট হয়ে যায়। দলের পক্ষে ১৪ রান করা তুষার শীল ছাড়া আর কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। শতাব্দীর পক্ষে রবিউল ও মিসবাহ ৩টি করে উইকেট নেন। এছাড়া ২টি পান নাহিদ। ৬৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে সহজে পায়নি শতাব্দী ক্রিকেট একাডেমি। ২৫ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে এক উইকেটের জয় তুলে নেয় তারা।









