দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ

| মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

দখিনা স্পোর্টস আয়োজিত দখিনা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ৪র্থ আসরের ফাইনাল খেলা আজ ১৭ নভেম্বর মঙ্গলবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় সাউদার্ন ইউনিভার্সিটি ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) মুখোমুখি হবে। আজকের ফাইনালে নির্ধারিত সময়ের খেলা ড্র থাকলে সরাসরি টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ করা হবে। খেলা শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন। এক যুক্ত বিবৃতিতে দখিনা স্পোর্টসের চেয়ারম্যান প্রফেসর সরোয়ার জাহান ও সদস্য সচিব সাংবাদিক সাইফুল্লাহ্‌ চৌধুরী আজকের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সফল সমাপ্তিতে অংশগ্রহণকারী দুই ফাইনালিস্ট দলসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকন্টিনেন্টাল অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে শতাব্দী একাডেমির শুভ সূচনা
পরবর্তী নিবন্ধসাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে আজ ভারত-পাকিস্তান মুখোমুখি