বিশ্বঅলি শাহানশাহ্ হযরত শাহ্সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারীর (ক.) মাতা এবং কুতুবুল আকতাব হযরত শাহ্সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারীর (ক.) কনিষ্ঠ কন্যা সুফি উম্মুল আশেকীন শাহজাদী সৈয়দা সাজেদা খাতুন মাইজভাণ্ডারীর (র.) ওফাত বার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার মাইজভাণ্ডার শরিফ ‘গাউসিয়া হক মঞ্জিল’ এর পক্ষ হতে রাঙ্গুনিয়া উপজেলাধীন ৯৯টি এতিমখানা ও হেফজখানা এবং ২টি অনাথ আশ্রমের ৫৩৫০ নিবাসীর মাঝে একবেলা খাবার পরিবেশন কর্মসূচি পালন করা হয়। এতিমখানা ও হেফযখানাসমূহের মধ্যে তাহেরিয়া সাবেরিয়া রাবেয়া হাকিম সুন্নিয়া মাদুাসা হেফজ ও এতিমখানা, শাহ মজিদিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদরাসা মাদ্রাসা হেফজ ও এতিমখানা, রাণীরহাট তাহফিজুল কুরআন মডেল মাদরাসা হেফজখানা ও এতিমখানা, রাণীরহাট আল আমিন হামেদিয়া ফাযিল মাদরাসা হেফজ ও এতিমখানা, বগাবিলি গাউসিয়া এবতেদায়ী মাদরাসা হেফজ ও এতিমখানা, তাহেরীয়া সাবেরীয়া হাশেমীয়া সুন্নীয়া মাদুাসা এতিম খানা ও হেফজখানা, শাহ মজিদিয়া আনোয়ারিয়া সুন্নীয়া মাদুাসা এতিমখানা ও হেফজখানা, তৈয়বিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া দাখিল মাদরাসা এতিম ও হেফজখানা, মাইজপাড়া সুন্নিয়া মাদরাসা এতিম খানা ও হেফজখানা এবং রাজাঘাট আহমদ ছাপা আজিজুল উলুম মাদরাসা এতিম ও হেফজখানা, রাহাতীয়া দরবার শরীফ এতিমখানা ও হেফজখানা, রুহুল ভাণ্ডার গাউছিয়া আমিনুল উলুম মাদরাসা হেফজখানা ও এতিমখানা, রশিদ আনজুমারা হেফজ খানা ও এতিমখানা, ইসহাকিয়া মাদরাসা ও এতিমখানা, রাহমানিয়া ইসলামিয়া হেফজখানা কমপ্লেক্স, গাউছিয়া লুৎফুর নূর সুন্নিয়া হেফজখানা ও এতিমখানা, ছোঁবহানিয়া হাফেজিয়া এতিমখানা, হযরত মাওলানা শাহ্ মুজিবুল্লাহ্ (রহ.) প্রকাশ পাগলা মামা হেফজখানা ও এতিমখানা, তাহফিজুল কুরআন তৈয়বিয়া মডেল একাডেমী ও এতিমখানা, রওজাতুল জান্নাত মডেল মাদ্রাসা হেফজখানা, দারুস সুন্নাহ হিফজ ও এতিমখানা, সৈয়দ নগর কাদেরিয়া তৈয়বিয়া রশিদিয়া এতিমখানা, নেজামিয়া সিদ্দিকীয়া মালেকিয়া সুন্নিয়া মাদুাসা হেফজখানা ও এতিমখানা, পারুয়া জিয়াউল কুরআন মাদরাসা ও এতিমখানা, আশরাফিয়া কাশেমুল উলুম মাদরাসা ও এতিমখানা, নঈমীয়া তৈয়বীয়া এতিমখানা ও হেফজখানা, হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) হেফজখানা ও এতিমখানা, মইনিয়া সাইফিয়া ইব্রাহীমিয়া সুন্নিয়া মাদরাসা হেফজখানা ও এতিমখানা, আল্লামা অধ্যক্ষ শামসুল হুদা (রহ.) এতিম ও হেফজখানা, হামিদিয়া খাইরিয়া হেফজ ও এতিমখানা, আহমদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদরাসা এতিমখানা, খাজা গরীবে নেওয়াজ জাহেদা বেগম হেফজ ও এতিমখানা, তৈয়্যবিয়া জহিরিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানা, আজমতিয়া আলতাফিয়া এতিম ও হেফজখানা, তৈয়বিয়া নেছারুল উলুম এতিম ও হেফজখানা, পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসা এতিমখানা, আজহারুল কোরান মডেল হিফজখানা ও এতিমখানা, হাজী নুর মোহাম্মদ সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানা, সৈয়দা উম্মুল খায়ের ফাতেমা মহিলা মডেল হেফজ খানা উল্লেখযোগ্য।












