রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও উত্তর জেলা যুবদলের সদস্য মো. জসিম উদ্দিনের উপর হামলার ঘটনায় প্রতিবাদ সভা করেছে রাউজান উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। গত শুক্রবার বিকালে মুন্সিরঘাটাস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা জসিম উদ্দিনের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ–সভাপতি সাবের সুলতান কাজল, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, রেজাউর রহিম আজম, মোজাম্মেল হক, নিজাম উদ্দিন সুজন, মোহাম্মদ আলী মুন্না, রাসেল খান, সৈয়দ তৌহিদুল আলম, মোহাম্মদ আলী সুমন, এম শাহজান সাহিল। উপস্থিত ছিলেন আজগর চৌধুরী, আরিফুল ইসলাম, নিজাম উদ্দিন চৌধুরী, জাবেদ, হাসান, মঞ্জু, রাশেদুজ্জামান জুয়েল, ফোরকান উদ্দিন, মো. হোসেন, মো. শাহজান, সালেহ আহম্মেদ, আব্দুস শাকুর, সালাউদ্দিন,আরমান রানা, মো. আইয়ুব, জসিম উদ্দিন মিঠু, আশু কন্ট্রাকটর, জীবন খন্দকার, মো. শাহ আলম, সেলিম কোম্পানি, জসিম কোম্পানি, খালেক, মনু প্রমুখ। প্রসঙ্গত, গত, ২০ জুলাই সন্ধ্যায় রাউজান পৌরসভার ০৯ নম্বর ওয়ার্ডস্থ পশ্চিম রাউজান চারাবটতল এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত হন ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দীন। প্রেস বিজ্ঞপ্তি।











