রাউজান বজলুর রহমান (রহ.) স্মৃতি সংসদের অভিষেক অনুষ্ঠান

| বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) স্মৃতি সংসদ রাউজান উত্তর হলদিয়া শাখার উদ্যোগে স্মৃতি সংসদের অভিষেক অনুষ্ঠান ও ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল গত ৪ অক্টোবর অনুষ্ঠিত হয়। স্মৃতি সংসদের সভাপতি মাওলানা মুহাম্মদ আমির খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল্লামা শাহসুফি মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মজিআ)। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ সেলিম রেজা নূরী। প্রধান আলোচক ছিলেন এডভোকেট এস এম রেজাউল করিম বাবর। বিশেষ আলোচক ছিলেন মাওলানা মুহাম্মদ ইদ্রিস আনছারী। অতিথি ও আলোচক ছিলেন, ইঞ্জিনিয়ার জাহেদুল ইসলাম, মাওলানা মোখতার হোসেন কাদেরী, মাওলানা হাসান রেজা আজিজি কাদেরী, ইয়াছিন আরাফাত, মুহাম্মদ জাহাঙ্গির আলম, মুহাম্মদ রাসেল, মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ হাসান প্রমুখ। এর আগে হাফেজ বজলুর রহমান (রহ.) স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান পীরে ত্বরিকত আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ। মুহাম্মদ আমির খসরুকে সভাপতি ও মুহাম্মদ এরশাদুল আলমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট স্মৃতি সংসদের নতুন কমিটি গঠন করা হয়। মিলাদ কিয়াম শেষে দেশ জাতির শান্তি সমৃদ্ধি কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅন্য কোনো দুনিয়ার সুড়ঙ্গ?
পরবর্তী নিবন্ধহাসিনার জায়গা বাংলার মাটিতে হবে না : এমপি সরোয়ার আলমগীর