রাউজানে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

রাউজান প্রতিনিধি | শনিবার , ৬ জুন, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

রাউজানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মো. ফজলুল হক (৬৫) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত বৃহস্পতিবার গভীর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত ফজলুল হক রাউজানের ডাবুয়া ইউনিয়নের ঢেউয়া হাজীপাড়া এলাকার চাঁদ তালুকদার বাড়ির মৃত আলী আহম্মদের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, গত ৩১ মে উপজেলা সদরের মুন্সিরঘাটার অদূরে চট্টগ্রামরাঙামাটি সড়কে একটি দুর্ঘটনায় গুরুতর আহত হন ফজলুল হক। এরপর তাকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে টানা কয়েক দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় অবৈধ ইটভাটার তাণ্ডব, ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন
পরবর্তী নিবন্ধআন্দরকিল্লা থেকে ৮ যুবক আটক