রাউজানে পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ

| শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:৩৮ পূর্বাহ্ণ

রাউজানে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার কারণে কর্মহীন হয়ে পড়া দিনমজুর গরীব ও অসহায় পরিবারের মাঝে মাঝে চাল, আলু ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রাউজানের সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়।

চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমনের ব্যক্তিগত অর্থায়নে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার কর্মহীন দিনমজুর, গরীব ও অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বুধবার দুপুর থেকে পানিপথ অতিক্রম করে রাউজান পৌরসভার বিভিন্ন এলাকার কর্মহীন দিনমজুর, গরীব ও অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে চাল, আলু ও শুকনো খাবার পৌঁছে দেন সমাজসেবক মেহাম্মদ আলী সুমন। তিনি বলেন, ‘আমাদের নেতা আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নির্দেশ দিয়েছেন সবসময় এলাকার মানুষের সুখদুঃখের সাথী হওয়ার জন্য। তাঁরই নির্দেশনায় এবং ধারাবাহিকতায় টানা বৃষ্টিতে পৌরসভার ৬নং ওয়ার্ডের কর্মহীন হয়ে পড়া অসহায় দিনমজুর পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছি। আমাদের এই মানবিক সহায়তা চলমান থাকবে।’ খাদ্যসামগ্রী বিতরণকালে তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সমাজ সেবক আলমগীর হোসেন, উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ হোসেন, মোহাম্মদ কাশেম, রিমন, ইমন, ইয়াকুব উদ্দিন আরিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্থানীয় নির্বাচনে ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য একটি ভোটকক্ষ
পরবর্তী নিবন্ধচবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে হুমকি ও হেনস্তার অভিযোগ