পানিবন্দি মানুষের দ্বারে দ্বারে এমপি সাঈদ আল নোমান

| শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন এমপি সাঈদ আল নোমান। গতকাল হালিশহর বারনীঘাট গলিচিপা পাড়া, ফুল চৌধুরী পাড়া, সুন্দবী পাড়া, গোডাউন বাজার উত্তর গেটসহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন চট্টগ্রাম১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। এসময় তিনি অসহায় পরিবারের খোঁজখবর নেন এবং তাদের মাঝে খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় মানবিক সহায়তা বিতরণ করেন।

দুর্ভোগে থাকা মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের প্রয়োজন ও সমস্যার কথা শোনেন তিনি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা নিশ্চিত করার আশ্বাস দেন।

এমপি সাঈদ আল নোমান বলেন, “দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়াতে আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন।বিএনপি সরকার গণমানুষের সরকার।আমাদের নৈতিক দায়িত্ব থেকে পানিবন্দি ও অসহায় মানুষের কষ্ট লাঘবে যা যা প্রয়োজন, তা করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।” প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্যাদুর্গত সনাতনী জেলে পরিবারের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগং
পরবর্তী নিবন্ধজুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে