রাঙামাটিতে পাহাড় ধসে যান চলাচল ব্যাহত, একজনের মরদেহ উদ্ধার

সাজেক ছেড়েছেন দেড়শ’ পর্যটক চেঙ্গী ও মাইনী নদীর পানি বেড়ে প্লাবিত নিচু অঞ্চল

রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১০ জুলাই, ২০২৬ at ৫:১৮ পূর্বাহ্ণ

গত রোববার থেকে টানা ৫ দিনের বৃষ্টির প্রভাবে রাঙামাটির বিভিন্ন সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে করে বৃহস্পতিবার সকালে সাময়িক যান চলাচল বন্ধ ছিল রাঙামাটিচট্টগ্রামবাঙালহালিয়া সড়কে। তবে বন্ধ আছে খাগড়াছড়ি ও বান্দরবানের সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা।

এদিকে, বৃহস্পতিবার সকালে সড়কে মাটি ধসে যান চলাচল ব্যাহত হওয়ার পর সড়ক বিভাগ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় পরে স্বাভাবিক করা হয়। তবে সাজেকে আটকা পড়া পর্যটকদের মধ্যে দেড় শতাধিক পর্যটক ভেঙে ভেঙে সাজেক ছেড়েছেন। বাকিরা এখনো সাজেকে রয়েছেন।

এদিকে খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চেঙ্গী ও মাইনী নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

সাজেকখাগড়াছড়ি সড়কের দীঘিনালাকবাখালি অংশ এবং বাঘাইহাট, মাচালং এবং সীমানাছড়ার চারটি পয়েন্টে এখনো সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সাজেকের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে দীঘিনালার মেরুং এলাকার প্রায় ২০ গ্রাম প্লাবিত হয়েছে। ইতিমধ্যে দীঘিনালার উপজেলার ২০টি আশ্রয় কেন্দ্রে লোকজন গতকাল রাত থেকে আশ্রয় নিয়েছে। পানিবন্দী রয়েছে প্রায় আট হাজার মানুষ। এবং যারা বন্যা দুর্গত মানুষ তাদের সহায়তায় উপজেলা প্রশাসন পক্ষ থেকে খিচুড়িসহ গরম খাবার রান্না করে দেয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক
পরবর্তী নিবন্ধকর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার