রংবাহারি ফলের দিনে

বাসুদেব খাস্তগীর | বুধবার , ২৪ জুন, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

আম ধরেছে থোকা থোকা

কিছু আমে থাকে পোকা।

খোকা বলে ‘তুমি বোকা

না দেখে খাও? খাবে ধোঁকা।’

জাম ধরেছে পাতার ফাঁকে

দাঁড়িয়ে খোকা দেখায় মাকে।

পাকা জামে রসও থাকে

খেলে কালোয় মুখটি ঢাকে।

কাঁঠাল ঝুলে গাছে গাছে

দেখে খোকার মনটি নাচে।

আরো নানান ফলও আছে

খোকন সোনার বাড়ির কাছে।

জ্যৈষ্ঠ এবং আষাঢ় মাসে

গন্ধে বিভোর মনটি ভাসে।

রংবাহারি ফলের পাশে

খোকার রাঙা মুখটি হাসে।

পূর্ববর্তী নিবন্ধচাঁদের বুড়ি
পরবর্তী নিবন্ধগরমের ঠাঁট