যুবদল নেতা শামসুল হক স্মরণে দোয়া মাহফিল

| শুক্রবার , ১২ জুন, ২০২৬ at ৫:৫৭ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রটোকল কর্মকর্তা ও যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা মরহুম শামসুল হক এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় মরহুম শামসুল হক স্মৃতি সংসদ ও উনার পরিবারবর্গের উদ্যোগে আজ বাদ আসর এনায়েতবাজার জামে মসজিদে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ও চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন আবু সুফিয়ান এমপি। বিশেষ বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক হারুনুর জামান, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুর রহমান রাসেল, আলহাজ্ব এম এ মালেক কমিশনার, মহানগর বিএনপি সদস্য মোঃ মহসিন, মো. হুমায়ুন, জাকির হোসেন, নুর হোসেন, আমজাদ আহসান, আলী আব্বাস খান, সাবের আহমেদ টারজেন, মোহাম্মদ মাহবুব, আকতার খান, মোঃ আলমগীর, মোঃ সেলিম, আসাদুর রহমান টিপু, মোঃ শাহজাহান, কুইন্টেন রিভেরো, তৈয়ব আলী, জিয়াউর রহমান, সাইফুল ইসলাম, আব্দুল আল মামুন, মোহাম্মদ হাসান, নুরুল আলম শিপু, আবদুল কাদের, মো. আলমগীর, আরাফাত নুর চৌধুরী হিমেল, এম আর খান ফারুক, আবদুল আল হাসান সোনামানিক, এন. মোহাম্মদ লিমন, মো. রুবেল, মিটন রবি দাশ, নূর হোসেন মনির, মো. মুন্না ও মহিউদ্দিন মারুফসহ প্রমুখ। অনুষ্ঠানে মরহুম শামসুল হকের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এনামুল হক রাজু ও আজিজুল হক সানি।

পূর্ববর্তী নিবন্ধখেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানোর প্রস্তাব
পরবর্তী নিবন্ধঅর্থনৈতিক স্থিতিশীলতা ও সামাজিক ন্যায্যতা প্রতিষ্ঠার বাজেট