যুক্তরাজ্যে বিদেশি আইনজীবীদের কাজের আবেদন সাময়িক বন্ধ

| সোমবার , ৫ অক্টোবর, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের আইনজীবীদের আবেদনের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় বিদেশি আইনজীবীদের কাজের জন্য আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাজ্য। খবর বিডিনিউজের।

যুক্তরাজ্যের ব্যারিস্টার পেশা নিয়ন্ত্রণকারী সংস্থা বার স্ট্যান্ডার্ডস বোর্ড (বিএসবি) জানিয়েছে, ট্রান্সফারিং কোয়ালিফায়েড লয়ার (টিকিউএল) প্রকল্পে নতুন আবেদন আপাতত নেওয়া হবে না। সমপ্রতি জমে থাকা বিপুলসংখ্যক আবেদন কমানো এবং সেগুলো দ্রুত যাচাই করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসবি। স্থগিতাদেশের ফলে ইংল্যান্ড ও ওয়েলসে বিদেশি আইনজীবীদের ব্যারিস্টার হিসেবে যোগ্যতা অর্জনের নতুন আবেদন সাময়িকভাবে বন্ধ থাকবে, তবে যদি তাদের যুক্তরাজ্যের অনুমোদিত কোনও ব্যারিস্টার চেম্বার থেকে চাকরির প্রস্তাব বা পদ দেওয়া হয়ে থাকে, তবে তারা আবেদন করতে পারবেন।

টিকিউএল প্রকল্পে বর্তমানে আসা মোট আবেদনের অর্ধেকেরও বেশি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের আইনজীবীদের। এই প্রকল্পের মাধ্যমে অন্য দেশের যোগ্য আইনজীবীরা ইংল্যান্ড ও ওয়েলসে ব্যারিস্টার হিসেবে কাজ করার জন্য প্রয়োজনীয় যোগ্যতা অর্জনের সুযোগ পান। গত কয়েক বছরে এই প্রকল্পে আবেদনের সংখ্যা দ্রুত বেড়েছে। ২০২১–২২ সালে যেখানে টিকিউএল–এ আবেদন জমা পড়েছিল ৩২৫টি, সেখানে ২০২৪–২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৪টিতে।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যুদণ্ড কার্যকরের ব্যর্থতায় যুক্তরাষ্ট্রের কারা বিভাগের প্রধানের পদত্যাগ
পরবর্তী নিবন্ধস্পেনে হাজারো মানুষের বিক্ষোভ