যুক্তরাজ্যে বারে বন্দুকধারীর গুলি নারী নিহত

| সোমবার , ২৬ ডিসেম্বর, ২০২২ at ৮:৪৮ পূর্বাহ্ণ

 

বড়দিনের আগের রাতে লিভারপুলের কাছে এক বারে বন্দুকধারীর গুলিতে এক নারী নিহত ও আরও তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসি জানিয়েছে, শনিবার ওই গুলির ঘটনার পর রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে ওয়ালেসি গ্রামের লাইটহাউজ ইনে মেরিসাইড পুলিশ কর্মকর্তাদের ডাক পড়ে। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ তিন পুরুষ ও এক নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত ওই নারী পরে মারা যান।খবর বিডিনিউজের।

ডিটেক্টিভ সুপারিনটেন্ডেন্ট ডেভ ম্যাককারেন জানান, শনিবার রাতে ‘তরুণ–তরুণীতে ঠাসা একটি স্থানে’ এ গুলির ঘটনাটি ঘটেছে।বন্দুকধারী পাবের গাড়ি পার্কিং থেকে একটি গাঢ় রঙের গাড়ি, সম্ভবত একটি গাঢ় রঙের মার্সিডিজ নিয়ে পালিয়েছেন বলে ধারণা করছি আমরা, বলেছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিকরা সমাজ উন্নয়নের মূল চালিকাশক্তি
পরবর্তী নিবন্ধদৈনিক শনাক্ত-মৃত্যুর তথ্য প্রকাশ বন্ধ করল চীনের স্বাস্থ্য কমিশন