যাত্রা মোহন সেন, কুলগাঁও, হাতেখড়ি ও মুসলিম হাই স্কুলের জয়লাভ

শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

| সোমবার , ১৭ আগস্ট, ২০২৬ at ৭:২৩ পূর্বাহ্ণ

শহীদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে গতকাল রোববার চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এসব খেলায় জয় পেয়েছে যাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজ, কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, হাতেখড়ি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ ও গর্ভমেন্ট মুসলিম হাই স্কুল। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সকালে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে যাত্রা মোহন সেন স্কুল এন্ড কলেজ ৩০ গোলে লাইসিয়াম পাবলিক স্কুলকে পরাজিত করে।ে বিজয়ী দলের পক্ষে ১টি করে গোল করেন মুহিদ, আজাদ আলী ও শান্ত দাশ। খেলার ম্যান অব দ্যা ম্যাচ যাত্রা মোহন সেন স্কুলের আজাদ আলীর হাতে পুরস্কার তুলে দেন নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কমিশনার মো. আবুল হাসেম। একই দিন সকালে বৃষ্টি ভেজা ভারী মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে কুলগাঁও সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ৩২ গোলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। তুমুল উত্তেজনাপূর্ণ এই খেলায় বিজয়ী দলের পক্ষে মুরাদ হোসেন পাটোয়ারী ২টি ও জিহাদুল ইসলাম শিহাব ১টি এবং বিজিত দলের পক্ষে জোহায়েক ইশতিয়াক ও আতিউর রহমান আতিক ১টি করে গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ কুলগাঁও স্কুলের মুরাদ হোসেন পাটোয়ারীর হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল। দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় খেলায় হাতেখড়ি সিটি কর্পোরেশন স্কুল এন্ড কলেজ ২০ গোলে হাজী মোহাম্মদ মহসীন সরকারি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে নুর মোহাম্মদ ও ওয়াহিদুল আলম ১টি করে গোল করেন। খেলার ম্যান অব দ্যা ম্যাচ রুদ্র মং এর হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আহমেদ উল আলম চৌধুরী রাসেল। বিকালে অনুষ্ঠিত দিনের চতুর্থ ও শেষ ম্যাচে গর্ভমেন্ট মুসলিম হাই স্কুল ৫১ গোলে পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সাদাফ ২টি, তানভীর, সৌরভ ও রুবেল ১টি করে এবং বিজিত দলের সিয়াম ১টি গোল করেন। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ গর্ভমেন্ট মুসলিম হাই স্কুলের সাদাফের হাতে পুরস্কার তুলে দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নিয়াজ মোহাম্মদ খান।

পূর্ববর্তী নিবন্ধসিডিকেএ উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধবাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে চট্টগ্রামে আনন্দ র‌্যালি