মেসির রুম নম্বর নিয়ে যত জল্পনা

চতুর্থ বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা?

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ৪ জুন, ২০২৬ at ৫:৫৬ পূর্বাহ্ণ

কখনো ট্রফির গল্প, কখনো সংখ্যার সমীকরণ, লিওনেল মেসিকে ঘিরে এবার নতুন এক ইঙ্গিত খুঁজে পেয়েছেন আর্জেন্টিনার সমর্থকেরা। কানসাসের হোটেলে তার রুম নম্বর নিয়েই বিশ্বকাপ জয়ের নতুন আশায় মেতে উঠেছেন তারা। গতবার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। কাতারের লুসাইল স্টেডিয়ামে অধরা ট্রফি হাতে তুলেছিলেন লিওনেল মেসি। সমর্থকেরা মনে করছেন, এবারও তাদের দল হাতে ট্রফি তুলতে পারবে। সৌজন্যে মেসির রুমের নম্বর। কানসাসে যে হোটেলে আর্জেন্টিনা থাকছে, সেখানে মেসিকে যে রুম দেওয়া হয়েছে তার নম্বর দেখেই আশা বুনতে শুরু করেছেন সমর্থকেরা।

মেসির রুমের নম্বর ২০২। যোগ করলে হয় ৪। ফলে সমর্থকেরা কার্যত নিশ্চিত, এবার চতুর্থ বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। কাতারে মেসির রুম নম্বর ছিল ২০১। যোগ করলে হয় ৩। গত বার তৃতীয় বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। ফলে এবারও উত্তেজনার পারদ চড়ছে।

আর্জেন্টিনা দল আগেই কানসাসে পৌঁছে গিয়েছিল। রোববার ভোররাতে মেসি এবং রদ্রিগো দি পল ব্যক্তিগত বিমানে মিয়ামি থেকে এসে পৌঁছান। তাদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে প্রচুর সমর্থক হাজির হয়েছিলেন। একটি ভ্যানে করে পাঁচ মিনিটের মধ্যে তাদের হোটেলে নিয়ে যাওয়া হয়।

কানসাস নদীর পাশেই রয়েছে আর্জেন্টিনার হোটেল। সেখানে আর্জেন্টিনার ফুটবল সংস্থার সভাপতি ক্লদিয়ো তাপিয়া মেসিদের অভ্যর্থনা জানান।

পূর্ববর্তী নিবন্ধসবার অজান্তে পুকুরে পড়ে যায় শিশুটি, মৃত্যু
পরবর্তী নিবন্ধনগরে আবারও বন্ধ হল ট্রাকসেল