মুক্তিযোদ্ধা জানে আলম

মীরসরাই প্রতিনিধি | রবিবার , ৯ আগস্ট, ২০২৬ at ১০:৫৫ পূর্বাহ্ণ

মীরসরাই উপজেলার গেরিলা মুক্তিযোদ্ধা জানে আলম (৮২) আর নেই। উপজেলার ধূম ইউনিয়নের মোবারকঘোনা গ্রামের জয়নাল আবেদিনের পুত্র মুক্তিযোদ্ধা জানে আলম গতকাল শনিবার নগরীর লালখান বাজারস্থ নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে…..রাজেউন। গতকাল বাদ জোহর নামাজে জানাজা শেষে গরিবুল্লাহ শাহ এ মাজার কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে গেরিলা বাহিনীর যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন। তাঁর লিখা ‘গেরিলার আত্মকাহিনী, নামে একটি মুক্তিযুদ্ধের গ্রন্থ প্রকাশিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকবাজার ব্লাড ডোনার’স ক্লাবের বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয়
পরবর্তী নিবন্ধফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীরের মায়ের ইন্তেকাল