মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ চার পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল রোববার সকাল ৮টার দিকে নগরের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, কোস্ট গার্ড আউটপোস্ট গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৪০ হাজার কেজি সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি বোটসহ চারজন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।










