মায়ের কথা

সোমা মুৎসুদ্দী | বুধবার , ৬ মে, ২০২৬ at ১০:১৭ পূর্বাহ্ণ

মায়ের কথা যতোই শুনি

শুনতে লাগে ভালো

মা যে আমার আঁধার ঘরে

পূর্ণিমারই আলো।

শৈশবেরই অনেক স্মৃতি

মাকে আছে ঘিরে

মায়ের মুখটা খুঁজে ফিরি

হাজার মায়ের ভিড়ে।

একটু আমার অসুখ হলে

মা যেতোনা ঘুম

আদর করে এঁকে দিতো

কপল জুড়ে চুম।

খাবার হাতে ডাকতো খোকা

খেতাম মায়ের হাতে

মায়ের স্মৃতি পড়লে মনে

ঘুম ভেঙে যায় রাতে।

পূর্ববর্তী নিবন্ধপ্রাণের ঠাকুর রবি
পরবর্তী নিবন্ধজোড়াসাঁকোর বাড়ি