সংযুক্ত আরব আমিরাতস্থ প্রবাসী সাংবাদিক সমিতি–প্রসাসের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক–লেখক মুহাম্মদ নূরুল আবছার তৈয়বীর মাতা মুছাম্মাৎ মাবিয়া খাতুন (৮৮) গত বুধবার রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি এক ছেলে ও পাঁচ কন্যাসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে যান।
গত বৃহস্পতিবার সকালে রাউজান হলদিয়াস্থ এয়াছিন শাহ (রহ.) মাজার ও মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
আবছার তৈয়বীর মায়ের ইন্তেকালে প্রসাসের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।













