ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ০১ অক্টোবর নগরীর আগ্রাবাদ এলাকায় একটি র্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র্যালিতে আইসিবি’র উপ–মহাব্যবস্থাপক ও চট্টগ্রাম শাখা প্রধান লুৎফুল কাদের, সহকারী মহাব্যবস্থাপক অচ্যুতানন্দ দে, আইসিএমএল এর শাখা ব্যবস্থাপক এ এস এম মনজুর মোর্শেদ ও আইএসটিসিএল এর শাখা ব্যবস্থাপক মোহাম্মাদ ছরওয়ার আলমসহ সকল কর্মকর্তা–কর্মচারী এবং গ্রাহকগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ০১ অক্টোবর হতে ০৭ অক্টোবর পর্যন্ত আইসিবি ও সাবসিডিয়ারি কোম্পানিসমূহের চট্টগ্রাম শাখা অফিসে গ্রাহক সেবা সপ্তাহ পালিত হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।












