শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। তিনি গত ৪ জুলাই পটিয়া উপজেলার সাঁইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নীয়া ফাজিল মাদ্রাসা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। তিনি মাদরাসাটিকে ট্রাস্টের আওতায় পরিচালনার উদ্যোগ, শিক্ষক কোয়ার্টার নির্মাণ এবং ইংরেজি ও আরবি ভাষায় দেয়ালিকা প্রকাশের নির্দেশনা দেন। উপাচার্য শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় অন্তত একটি করে বৃক্ষরোপণের শপথ করান এবং প্রতিষ্ঠানটিকে সেরা মাদরাসায় পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন। শুরুতে শিক্ষার্থী হাফেজ ইকবাল হোসেন পবিত্র কোরআন তেলাওয়াত করেন। সভাপতিত্ব করেন আল আরাফাহ ইসলামি ব্যাংকের পরিচালক আহমেদুল হক আহমদ। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার মো. ফোরকান। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা অধ্যক্ষ মোহাম্মদ বোরহান উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপাচার্যের ব্যক্তিগত সহকারী আশফাক আক্তার। হামদ পরিবেশন করেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের সহকারী ট্রেজারার জাহাঙ্গীর আলম। প্রেস বিজ্ঞপ্তি।












