মাওলানা আবদুর রহিম আল-কাদেরী স্মরণে দোয়া মাহফিল

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

নগরীর পাথরঘাটা মধু বেপারি জামে মসজিদের সাবেক খতিব, প্রয়াত হাফেজ মাওলানা মুহাম্মদ আবদুর রহিম আল–কাদেরী (রহ.) স্মরণে দোয়া মাহফিল গত ১৬ নভেম্বর নজু মিয়া লেনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবদুল করিম। প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী আবুল হাসান মুহাম্মদ ওমাইর রিজভী।

মুহাম্মদ আকবর আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পাথরঘাটা মধু বেপারি জামে মসজিদের খতিব মুফতি মৌলানা সাইফুল ইসলাম আল–কাদেরী, সাবেক অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন, মাওলানা নাছির উদ্দীন, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা তায়েব ও আব্দুল হামিদ রজভী। পরিবারের পক্ষ থেকে তার সন্তান গোলাম মঈনউদ্দীন চিশতী ও ভাই আব্দুল মাঈন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের জিনের শিকড় মিয়ানমার ও পূর্ব এশিয়া