চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের প্রাক্তন ছাত্রী পরিষদের পূর্ব নির্ধারিত এক সভা পরিষদের সভাপতি প্রফেসর সালমা রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রফেসর নীলুফার আকতারের সঞ্চালনায় শিক্ষক মিলনায়তনে গত ২২ এপ্রিল অনুষ্ঠিত হয়।
এতে ঈদ পুনর্মিলনী ২০২৬ এর আয় ব্যায়ের হিসাব তুলে ধরা হয় এবং বর্তমান কার্যকরী কমিটির মেয়াদ পূর্ণ হয়ে যাওয়ায় নতুন কমিটি পুনর্গঠন করা হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রফেসর নীলুফার আকতারকে সভাপতি এবং কলেজের সহযোগী অধ্যাপক নিগার সুলতানাকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি আগামী তিন বছরের জন্য নির্বাচন করা হয়। উক্ত কমিটিতে উপদেষ্টা হিসাবে তিনজন জেষ্ঠ সদস্যের নাম প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। উপদেষ্টা মন্ডলীতে আছেন লায়ন কামরুন মালেক, প্রফেসর সালমা রহমান ও মেশকাত মোকাররম পাপড়ি। কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন : সহসভাপতি প্রফেসর শাহনাজ বেগম, সহসভাপতি নাহার নবুওত, সহ সম্পাদক মর্জিনা আক্তার, কোষাধ্যক্ষ নাসরিন জাহান, প্রচার সম্পাদক সালমা মিলি, সহপ্রচার সম্পাদক নুসরাত সুলতানা, সাংস্কৃতিক সম্পাদক নাদিরা সুলতানা হেলেন, দপ্তর সম্পাদক সৈয়দা জান্নাতুন নাঈম সিদ্দিকা। এছাড়া আরও সাতজন সদস্য রয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।













