রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০২৭–২০২৮ সেশনের জন্য জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর আমির নির্বাচিত হয়েছেন মুহাম্মদ নজরুল ইসলাম। নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগর জামায়াতের দেওয়ানবাজারস্থ কার্যালয় বিআইএ হলরুমে বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর নবনির্বাচিত আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান। তিনি নবনির্বাচিত আমির মুহাম্মদ নজরুল ইসলামকে শপথবাক্য পাঠ করান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভুঁইয়া, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক ও অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আমিরুজ্জামান, মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ, ড. অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আবু নোমান, অধ্যাপক মাওলানা লিয়াকত আকতার ছিদ্দিকী, নগর সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, হামেদ হাসান ইলাহী, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন, অধ্যাপক মুহাম্মদ নুর, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, কোতোয়ালী থানা আমির আমির হোসাইন, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, হালিশহর থানা আমির মুহাম্মদ ফখরে জাহান সিরাজী, ড. আ ম ম মসরুর হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরীর সাধারণ সম্পাদক আবু তালেব, চকবাজার থানা আমির আহমেদ খালেদুল আনোয়ার, পাঁচলাইশ থানা আমির ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, সদরঘাট থানা আমির এম এ গফুর প্রমুখ। উল্লেখ্য, গত ৪ নভেম্বর মগবাজারে দলের কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ২০২৭–২০২৮ সেশনের জন্য নির্বাচিত মহানগরী আমিরের নাম ঘোষণা করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। প্রেস বিজ্ঞপ্তি।












