মমতার রাইজ ফাউন্ডেশন্সের প্রশিক্ষণের সমাপনী সভা

| মঙ্গলবার , ২৫ আগস্ট, ২০২৬ at ১০:৪৪ পূর্বাহ্ণ

বেসরকারি উন্নয়ন সংস্থা মমতার রাইজ ইন্টিগ্রেটেড মডেলের সাতদিনব্যাপী ‘রাইজ ফাউন্ডেশন্স টিওটি’ প্রশিক্ষণের সমাপনী সভা ২৩ আগস্ট অনুষ্ঠিত হয়। ব্র্যান্ড পিভিএইচের সহায়তায় এবং রাইজের আয়োজনে ১৬ আগস্ট শুরু হওয়া এই প্রশিক্ষণে পিভিএইচের অধীনস্থ ৭টি পোশাক কারখানার ২৪ জন ব্যবস্থাপনা প্রতিনিধি অংশ নেন। মমতার প্রশিক্ষক দল–রুমি বড়ুয়া প্রজেক্ট ম্যানেজার, নবস্মিতা চাকমা, রোজি দাস ও শ্যামলী সুশীল জেন্ডার সংবেদনশীলতা, কোর ও সাপ্লিমেন্টারি মডিউল, মক সেশন, ধারণার স্পষ্টতা এবং বাস্তবায়ন পরিকল্পনার ওপর সেশনগুলো পরিচালনা করেন। সমাপনী অনুষ্ঠানে রাইজের ইমপ্লিমেন্টেশন ম্যানেজার কামরুল হোসেন শুভ এবং মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ, উপ–প্রধান নির্বাহী– ১, তৌহিদ আহমেদ ও উপ–প্রধান নির্বাহী–২ মোহাম্মদ শাহারিয়ারসহ অন্যরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণ কারখানাসমূহে নিরাপদ ও জেন্ডার–সংবেদনশীল পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক চকবাজার শাখার দশম বর্ষপূর্তি উদযাপন
পরবর্তী নিবন্ধসিডিএ চেয়ারম্যান ও সিডিএ সিবিএ’র মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক