জামালখাঁন ওয়ার্ডস্থ আসকার দীঘির পাড় শতদল ক্লাব মাঠে মরহুম মঙ্গল মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী গত ২৩ জুন সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সাহেদ বক্স একাদশকে পরাজিত করে কুদ্দুস মাঝি স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন হয়। সাহেদ বক্সের সভাপতিত্বে ও মঙ্গল স্মৃতি সংসদের সদস্য সচিব সৈয়দ সাফওয়ান আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্কর। স্বাগত বক্তব্য রাখেন শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর। উদ্বোধক ছিলেন বিপ্লব দে পার্থ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনজুর রহমান চৌধুরী, দিদারুল ইসলাম, আবু মো. মহসিন চৌধুরী, আশরাফুজ্জামান স্বপন।












