বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) গত ১৩ সেপ্টেম্বর উপজেলার পৌরসদরস্থ প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান ফারুক। ক্লাবের সাবেক সভাপতি এমএ মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, স.ম মিজানুর রহমান ও নুরুল আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম ও মুহাম্মদ নাজিম উদ্দিন। কোরআন তেলাওয়াত ও নাতে রাসুল (সা.) পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত ছিলেন শাহীনুর কিবরিয়া মাসুদ, আলমগীর চৌধুরী রানা, প্রলয় চৌধুরী মুক্তি, রাজু দে, দেবাশীষ বড়ুয়া রাজু, সাদেকুর রহমান সবুজ, রবিউল হোসাইন, শাহী এমরান কাদেরী, হোসাইন মাহমুদ, আবু নাঈম, শাহাদাত হোসাইন জুনাঈদী ও বাবর মোনাফ প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম আলকাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।৩











