বোকা

বিপুল বড়ুয়ার | বুধবার , ১১ মার্চ, ২০২৬ at ৮:৫৮ পূর্বাহ্ণ

ঘোড়ার আগে কিনলো গাড়ি

চার বোকারাম হদ্দ

দরজা এঁটে বসলো ঘরে

মস্তো নিয়ে ফর্দ।

চাল কিনবে – না চুলো না

বালিশ জোড়া – না তুলো না

কিনবে পেঁয়াজ – রসুন তো না

সর্দি কাশি – খুবই শোনা

ডাকবে গাড়ি – হেঁটেই যাবে

বইপত্তর – ঘেঁটেই যাবে

রাতদুপুরে – কোথায় ছোটে

সঙ্গে কজন – অবাক জোটে

কোন খেয়ালে – মিষ্টিমুখে

হামলে পড়ে – বোকা কজন

দাম দস্তুর – কোথায় করা

মিষ্টি চাখে – ডজন ডজন।

পূর্ববর্তী নিবন্ধহাতি মামার বিয়ে
পরবর্তী নিবন্ধক্ষুদে কারিগর কাঠবিড়ালি