বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের আয়োজনে চট্টগ্রাম জেলা কার্যালয়ে ৩০ মে শনিবার মানবতার রাজনীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ্। উক্ত সমাবেশে সভাপতিত্ব ও দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত। আল্লামা ইমাম হায়াত বলেন, মানবতার রাষ্ট্র না হলে সত্যের মুক্ত ধারা যেমন প্রবাহমান থাকবেনা, রাষ্ট্রক্ষমতার বলে মিথ্যা চাপিয়ে দিবে তেমনি জীবনের নিরাপত্তা– অধিকার–স্বাধীনতা–রুটি রুজিও ছিনতাই হয়ে যাবে। মানবতার রাষ্ট্র মানে সর্বজনীন মানবতা ভিত্তিক রাষ্ট্র। সব মানুষের কল্যাণে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতি ও সব ধর্মের সব মত পথের সব মানুষের সমান নিরাপত্তা–স্বাধীনতা–অধিকার ভিত্তিক মানবতার রাষ্ট্র এবং মানবিক সাম্য ও প্রতিটি মানুষের জন্মগত বিশ্বনাগরিকত্ব ভিত্তিক মানবতার দুনিয়া ছাড়া মানবজীবন রুদ্ধ ও পরাধীন এবং মিথ্যা অবিচার স্বৈরদস্যুতার শিকার হয়ে যায়। প্রেস বিজ্ঞপ্তি।












