বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের দায়িত্ব পালন করতে হবে

মতবিনিময় সভায় আমীর হুমায়ূন মাহমুদ চৌধুরী

| শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে গত ১২ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে চবি অ্যালামনাই এসোসিয়েশন ও চবি হীরক জয়ন্তী উদযাপন সমন্বয় কমিটি–ঢাকার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা চবি হীরক জয়ন্তী উদযাপন সমন্বয় কমিটির আহ্বায়ক মোহাম্মদ আমিন হেলালীরর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চবি হীরক জয়ন্তী উদযাপন কমিটি–ঢাকার সদস্য সচিব এম ডি ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন চবি সিনেট সদস্য ও চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ূন মাহমুদ চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন–চবি অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক আসলাম চৌধুরী।

আলোচক ছিলেন–ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর, নটরডেম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি মেম্বার সৈয়দ মাহবুব–ই–জামিল। বক্তব্য দেন সারোয়ার হোসেন আজিজ, শহীদউদ্দীন মাহমুদ স্বপন, অধ্যাপক ড. মো. শাখাওয়াত হোসেন, নজরুল ইসলাম, শাহাবউদ্দীন আরিফ, আবুল বাশার, হাফিজ আল আসাদ, সোহরাব হোসেন সোহেল, ড. নাজমুল হক, আনছারউদ্দীন, নাসিরুদ্দিন, রুস্তম আলী, হোসাইন মাসুদ, জালালউদ্দীন চৌধুরী, আলমগীর কবির, উত্তম কুমার রায়, জাহেদ ইকবাল আজম চৌধুরী, ফজলুল হক বাচ্চু, নার্গিস রুমা, শাহনাজ হোসাইন, মাহমুদা ইয়াসমিন বন্যা, নবেরা আক্তার, শাহেনা আক্তার, মোহাম্মদ ইমরান, হোসেন সরওয়ার্দী, হিমাদ্রী বড়ুয়া, ফজলুল হক, মনোয়ার হোসেন, সামছুল হক, নুরুল ইসলাম, মোশাররফ হোসেন, এ কে এম জাহাঙ্গীর, শাহনেওয়াজ, ফরহাদ আল করিম, ড. রুবেল, নজমউদ্দীন, জহিরউদ্দীন মাহমুদ, মাসুদুর রহমান, জুয়েল জাকারিয়া, ওসমান গণি, আতাউর রহমান জিসান, মনিরুল ইসলাম, ফাইজুল ইসলাম, বেলায়েত হোসেন, মফিজুর রহমান, আনোয়ারুল হক, আবুল বাশার সোহাগ, তানিমুল হক, মোহাম্মদ ইদ্রিস, শহিদুর রহমান, মোর্শেদ মজুমদার, মাসুদুর রহমান, মোহাম্মদ মোনজির, মোস্তফা হারুন, তসলিম চৌধুরী কাজল, সরওয়ার নিজামী, সেলিম জাবেদ, শেখ মো. আজম, জাফরউল্ল্যাহ, আতাউর রহমান রুবেল, আব্দুন নূর, ফরিদুল আলম, মনির হোসেন, তাহমিয়াত চৌধুরী প্রমুখ।

প্রধান আলোচকের বক্তব্যে চবির সিনেট সদস্য আমীর হুমায়ূন মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সবসময়ই নিজেদের মধ্যে যোগাযোগের জন্যে ঢাকা–চট্টগ্রামসহ সারা দেশে তথা প্রবাসেও বিবিধ সংগঠনের ব্যানারে ঐক্যবদ্ধ থাকেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হীরক জয়ন্তী আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের বৃহত্তর পরিসরে নিজেদের যোগাযোগকে আরও শক্তিশালী করতে যাচ্ছে। তিনি বলেন, প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ নেয়ার মাধ্যমে হীরক জয়ন্তী আয়োজন নিশ্চয়ই আমাদের জন্যে স্মৃতিময় হয়ে থাকবে। প্রাক্তন শিক্ষার্থীদের এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামো উন্নয়নে নিজ নিজ অবস্থান হতে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

চবি অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক আসলাম চৌধুরী হীরক জয়ন্তীকে সফল করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে এই বিদ্যাপীঠের যে কোন কল্যাণমূলক কাজে আমাদের এগিয়ে আসতে হবে। আগামী প্রজন্মকে যুগোপযোগী করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আমাদের মনোযোগী হতে হবে। গবেষণামূলক শিক্ষায় তাদেরকে উদ্ধুদ্ধ করতে হবে।

অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর বলেন, আগামী ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবসে হীরক জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের সাদরে বরণ করে নিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সর্ব্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনপুরা মহল্লা কমিটির আলোচনা সভা
পরবর্তী নিবন্ধআইইবি চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচন সম্পন্ন