চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গত বুধবার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্–ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন। আলোচক ছিলেন আরবি বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস। বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ নুরুল আজম। শেষে মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রধান অতিথি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন। তিনি বলেন, পবিত্র কোরআনে মহান আল্লাহ প্রথম যে নির্দেশ দিয়েছেন, তা হলো ইকরা, অর্থাৎ পড়ো। জ্ঞান অর্জন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে নিজেদের এবং সমাজকে এগিয়ে নিতে হবে।
এতে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া, প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রিমিয়ার ইউনিভার্সিটি : প্রিমিয়ার ইউনিভার্সিটির উদ্যোগে পবিত্র ঈদ–ই–মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে গত ২৬ আলোচনা সভা, হামদ–নাত, কবিতা আবৃত্তি, মহানবীর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে আল্লাহর পক্ষ থেকে ‘শান্তির দূত’ ও ‘শান্তির বার্তাবাহক’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মহানবীর (সা.) আদর্শ অনুসরণেই জাতীয় ও সামাজিক জীবনে শান্তি ও সমৃদ্ধি আসবে। মাহফিল শেষে মুনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহম্মদ ইব্রাহিম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সৈয়দ জসীম উদ্দীন, প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, জনস্বাস্থ্য বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহেদুল ইসলাম, আইন বিভাগের চেয়ারম্যান জনাব অনুপ কুমার বিশ্বাস, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী, সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান উম্মে সালমা, লাইব্রেরিয়ান কাউসার আলম, ফিন্যান্স ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর জনাব রাজিব দত্ত, অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো–অর্ডিনেটর ড. আহসান উদ্দিন প্রমুখ। মাওলানা মোহাম্মদ মঈনুদ্দিন মিলাদ মাহফিল পরিচালনা করেন।
বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্ শরীফ : হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্ শরীফ মসজিদে ১৩ দিনব্যাপী ঈদ–এ মিলাদুন্নবী (দ.) সমাবেশের ৭ম দিনে প্রধান আলোচকের বক্তব্যে আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী বলেছেন, রাসূলুল্লাহ (সা.) সৃষ্টিজগতের মহামানব। শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাফেজ মুহাম্মদ আতিক উল্ল্যাহ কাদেরী। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক অধ্যক্ষ ওস্তাজুল ওলামা আল্লামা সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন আরবি প্রভাষক মুহাম্মদ ফখরুদ্দীন চাঁদপুরী, শিক্ষক ছৈয়দ মুহাম্মদ মাসউদ–উর–রহমান আল–কাদেরী প্রমুখ। উপস্থিত ছিলেন হাফেজ কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী, কাযী মুহাম্মদ সাজেদুর রহমান হাশেমী, কাযী মুহাম্মদ ছফিরুর রহমান হাশেমী সাকিব, কাযী মুহাম্মদ নাকিব হাশেমী, হাফেজ শিব্বির আহমদ ওসমানী, মুহাম্মদ নাজিমুল হাসান, আব্দুল্লাহ আল নিশান প্রমুখ। শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।

ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার শরিফ : ফটিকছড়ি সৈয়দবাড়ি দরবার শরিফ ও গাউসিয়া সমিতির আয়োজনে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলস গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা (র) এর রওজা শরিফ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া জশনে জুলুসে নেতৃত্ব দেন দরবার শরিফের সাজ্জাদানশিন সৈয়দ মছিহুদ্দৌলা। এ উপলক্ষে বাগে হুদা খানকাহ শরিফ প্রাঙ্গণে ঈদে মিলাদুন্নবী (দ) মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ তৌছিফুল হুদা। মূখ্য আলোচক ছিলেন আল্লামা নূর মোহাম্মদ আলকাদেরী। বিশেষ আলোচক ছিলেন উপাধ্যক্ষ জসিম উদ্দিন আলকাদেরী, আল্লামা জসিম উদ্দীন আবেদী। মাওলানা আবু জাফরের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন হাফেজ আবদুল হাই, জসিম উদ্দীন ফারুকী, নুরুল ইসলাম রিজভী, হাফেজ নাছির উদ্দীন, শাকিল রেজা, চেয়ারম্যান জিয়াউদ্দীন জিয়া, মুহাম্মদ নুরুল আবছার, মো. ইউসুফ বাবুল, মো. শহীদ উল্লাহ, জহির উদ্দীন বাবর প্রমুখ।

সাতগাছিয়া দরবার শরীফ : পটিয়ায় সাতগাছিয়া দরবার শরীফে মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.)। গত রোববার আবুল খায়ের সুলতানপুরী (রহ.) এসোসিয়েশন কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক আশেকে রাসুল অংশ নেন। দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্ সূফি সৈয়দ আবুল মাকছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ সুলতানপুরীর উপস্থিতিতে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জুলুস শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জুলুসটি সাতগাছিয়া দরবার শরীফে গিয়ে শেষ হয়।
এ উপক্ষে দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে তকরির ও দোয়া পরিচালনা করেন শাহ্ সূফি সৈয়দ আবুল মাকছুম মোহাম্মদ মোতাছিম বিল্লাহ সুলতানপুরী। এতে মুসলিম উম্মাহর ঐক্য এবং বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিল : মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিল হোসাইনী ময়দানে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী মাহফিল গত ২৪ আগস্ট শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এতে আলোচক ছিলেন নাজমুল হোসেন নঈমী, কাযী মুহাম্মদ সাহেদুর রহমান হাশেমী, আবু সুফিয়ান খান আবিদী আল কাদেরী, মুফতি সৈয়দ মাসুম কামাল আযহারী, সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী, সৈয়দ বশিরুল আলম। উপস্থিত ছিলেন মাসুদ মাহমুদ, সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইন, প্রফেসর সৈয়দ শফিউল গণি চৌধুরী, সৈয়দ হুজ্জাতুল মুবাল্লিগ সুলতানপুরী, মুফতি সৈয়দ বুরহান উদ্দিন হাফেজনগরী প্রমুখ।

চট্টগ্রাম সমিতি–ঢাকা : চট্টগ্রাম সমিতি–ঢাকার উদ্যোগে গত ২৬ আগস্ট ৩২ তোপখানা রোডস্থ চট্টগ্রাম সমিতি মিলনায়তনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্যাপন করা হয়। কর্মসূচিতে ছিল খতমে কোরান, আলোচনা ও দোয়া মাহফিল। মাহফিলে সভাপত্বিত করেন সমিতির সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। উপস্থিত ছিলেন সমিতির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোহাম্মদ জকরিয়া, হাসপাতাল কমিটির চেয়ারম্যান জয়নুল আবেদনী জামাল, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী, সাবেক সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন, এ বি এম আমিন উল্লাহ নুরী, সহ–সভাপতি মোহাম্মদ সফিউল আজম চৌধুরী, মুহম্মদ নূরুল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, সহ–সভাপতি মো. গিয়াস উদ্দীন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক। মাহফিল সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলী চৌধুরী।
আলোচনা করেন খাজা মো. আরিফুর রহমান তাহেরী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন। সমিতির যে সকল মুরুব্বি ও কর্মকর্তা এবং জীবন সদস্য ইন্তেকাল করেছেন তাঁদের সকলের আত্মার মাগফিরাত কামনা এবং অসুস্থদের রোগমুক্তি কামনায় মোনাজাত করা হয়। উপস্থিত ছিলেন লায়লা সিদ্দিকী, এস এম আশরাফুল ইসলাম, সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, মু. মোহসিন চৌধুরী, অ্যাডভোকেট এস এম আরিফ, ট্রাস্টি এম নুরুল আলম, আবু মো. মহিউদ্দিন কাদেরী, সুলতান মাহমুদ, মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ তৌহিদুর রহমান। মোহাম্মদ আরিফ উদ্দীন, ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, পারভেজ মো. চৌধুরী, মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, মো. ওমর হায়াত চৌধুরী,মো. ইকবাল হোসেন, মাহফুজুর রহমান, মোহাম্মদ সিরাজুল হক, সৈয়দ আলম, মো. কফিল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












