পবিত্র রমজান মাস উপলক্ষে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সমাজসেবকের উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
চবি ছাত্রদল : চবি প্রতিনিধি জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঙ্গে ইফতার সম্পন্ন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের উদ্যোগে গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এ ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অংশ নেন। ইফতার অনুষ্ঠানে সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, “প্রতিবন্ধী শিক্ষার্থী আমাদের সমাজ এবং রাষ্ট্রের সম্পদ। তারা লাখো শিক্ষার্থীর সঙ্গে প্রতিযোগিতা করে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ অর্জন করেছে। আজকের ইফতার পার্টি শুধু ইফতার নয়, বরং ছাত্রদল তাদের সকল প্রয়োজনে পাশে আছে–এই বার্তা দেওয়া হয়েছে।” ইফতার পার্টিতে চবি শাখা ছাত্রদলের সহ–সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ–সাধারণ সম্পাদকসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাউজান উপজেলা বিএনপি : রাউজান প্রতিনিধি জানান, রাউজান উপজেলা (উত্তর) বিএনপিসহ সহযোগি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে রাউজানের নব নির্বাচিত সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে সমবেত রোজাদারদের উদেশ্যে বলেন, আসুন ফজিলতপূর্ণ এই পবিত্র রমজানে মহান আল্লাহ’র দরবারে দুহাত তুলে ফরিয়াদ করি আল্লাহ যেন আমাদের এই রাউজানকে সুখ সমৃদ্ধির রাউজান গড়ার তৌফিক দান করেন।
গতকাল শুক্রবার গহিরা স্কুল মাঠে আয়োজিত এই ইফতার মহাফিলে সভাপতিত্ব করেন বিএনপি নেতা চেয়ারম্যান নুরুল হুদা। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ পুত্র সাকের কাদের চৌধুরী, জেলা বিএনপি নেতা এম এ হালিম, আবু জাফর চৌধুরী, ফিরোজ আহমদ, সৈয়দ মঞ্জুরুল হক, হাবিবুল্লাহ মাস্টার, সাবের সুলতান কাজলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
মহানগরী জামায়াত : জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, আল– কোরআনের সূরা মাউনে এতিমকে গলা ধাক্কা দেয়া এবং মিসকিনের অন্ন যোগানোতে অনুৎসাহিত করাকে আখিরাত অস্বীকারকারী দুশ্চরিত্রের প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে। গতকাল শুক্রবার মাহে রমাদানের ২য় দিনে মহানগরী কার্যালয়ে এতিমদের সম্মানে ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামী মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন, মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, বিআইএ জামে মসজিদ পেশ ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান মিনহাজ, মাওলানা আবুল বাশার প্রমুখ।
চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রদল : চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রদলের উদ্যাগে পথচারীদের মাঝে মাসব্যাপি ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রোকেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও যুব সংগঠক হুমায়ুন রশিদ। ছাত্রনেতা জাহেদ, রিদোয়ান, মুজাহিদ, আসিফ সহ অন্যরাও এ সময় উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি ছাত্রদলের এই মহতি উদ্যাগের প্রশংসা করেন। ছাত্রদলকে গণমুখি কাজে আরও সম্পৃক্ত হওয়ার আহবান জানান। বক্তারা বলেন, বিএনপির উন্নয়ন উৎপাদনের রাজনীতি করে বলেই দেশের মানুষ বিএনপিকেই রায় দিয়েছে।
লায়ন্স ক্লাব অফ চিটাগং কর্ণফুলী : লায়ন্স ক্লাব এবং লিও ক্লাব অফ চিটাগং কর্ণফুলী এবং কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের যৌথ উদ্যেগে এবং অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় গত বুধবার প্রাক্তন জেলা গভর্নর লায়ন রূপম কিশোর বড়ুয়ার গ্রামের বাড়ী মহামুনী পাহাড়তলী রাউজানে প্রায় ২০০ জনের অধিক কম সুবিধাভোগী পরিবারের মধ্যে রমযানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন মিরাজুর রহমান তুহিন, কর্ণফুলী ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোঃ ইকবাল হোসেন সুমন, লায়ন জহির উদ্দিন হেলাল, ইঞ্জিনিয়ার আবুল কাশেম, সুজন বড়ুয়া, রিংকু বড়ুয়া, লিও মোঃ রেজা, আকিব সহ অন্যান্য লায়ন ও লিওবৃন্দ উপস্থিত ছিলেন।
বহদ্দারহাট–বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি : চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক নির্বাহী সদস্য ও ৮নং শুলকবহর ওয়ার্ড সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন বলেছেন, বিএনপি জনগণের সরকার, জনগণের পাশে থাকবে বিএনপি। নির্বাচনের আগে আমরা প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ডের কথা তুলে ধরেছি তারেক রহমানের নির্দেশে। মানুষ আমাদেরকেওপর আস্থা রেখেছে, তারেক রহমান তথা বিএনপির ওপর আস্থা রেখেছে। আস্থার প্রতিদান হিসেবে আমরা মানুষের পাশে দাঁড়বো।
গতকাল শুক্রবার নগরীর বাদুরতলা একে কনভেশন হলে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ও চট্টগ্রাম–১০ আসনের নবননির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমানের পক্ষ থেকে বহদ্দারহাট–বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সার্বিক তত্বাবধানে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বহদ্দারহাট–বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সহসভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহদ্দারহাট–বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির উপদেষ্টা ইসমাইল চৌধুরী হানিফ, বহদ্দারহাট–বাদুরতলা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির যুগ্ম সম্পাদক লিটন, সদস্য মোস্তাফা, রুবেল, আরাকান সোসাইটি মালিক সমিতির সভাপতি কাজী আলমগীর, সহসভাপতি দিদারুল আলম, নেয়ামত আলী, মালিক সমিতির উপদেষ্টা হাজী হাফেজ, রায়হান চৌধুরী, মো. রুবেল, মো. আরাফাত প্রমুখ।
কদম ফুল ক্লাব : কদম ফুল ক্লাবের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। গতকাল শুক্রবার বিকাল ৪টায় কদমতলীর ঐতিহ্যবাহী কদমফুল ক্লাবের উদ্যোগে দুস্থদের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। ক্লাবের সভাপতি মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ডাঃ নাসিম উদ্দিন, সাবেক কাউন্সিলর এস এম জাফর, ২৩নং ওয়ার্ড বিএনপির সচিব এম,এ, হাসনাত, মোঃ ইব্রাহীম, খায়রুল ইসলাম, এনামুল হক, রমজান আলী, নুর হোসেন রমজান, মোঃ হানিফ, মিজান, হাসান মুরাদ, ওয়াহিদ ও কদমফুল ক্লাবের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম মঞ্জু। নিয়াজ মোহাম্মদ খান বলেন, প্রতি বছরের মতো এবারও ইফতার সামগ্রী বিতরণ নি:সন্দেহে প্রশংসার দাবিদার। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ গড়ার ও দেশকে সমৃদ্ধশালী করার প্রত্যয়ে তরুণদের প্রতি আহ্বান জানিয়েছেন।
জি–টেভ : কারিগরি দক্ষতা উন্নয়ন, পরিবেশ সচেতনতা, যুব নেতৃত্ব বিকাশ ও কমিউনিটি ডেভেলপমেন্টে কাজ করা সংগঠন গ্রিন টেকনিক্যাল এডুকেশন এন্ড ভলান্টিয়ারিং (জি–টেভ) পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি আয়োজন করেছে। সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সোসাইটি অফ ওয়েল্ডারসের বাস্তবায়নে ১৮ ফেব্রুয়ারি নগরীর খুলশী থানাধীন বাবে রহমত মহিলা এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও নগরীর আকবর শাহ ও বায়েজিদ থানার ৩২টি পরিবারের মাঝে শুকনো ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে জি–টেভ কমিউনিটি সেবা ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। কার্যক্রমে উপস্থিত ছিলেন বাবে রহমত মহিলা এতিম খানার মোহতামিম মোঃ আনোয়ার আনসারী, সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম সহ জি–টেভ এর কার্যনির্বাহী পরিষদ সদস্য ইভানা আরফিন, শুকরিয়া আক্তার মুন্নি, ফারিয়া আরফিন, শহিদুল ইসলাম, সাব্বির হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
ধলঘাট ইসমাইল–মরিয়য় ফাউন্ডেশন : পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ার ধলঘাট ইউনিয়নে ধারাবাহিক মানবিক কর্মসূচির অংশ হিসেবে পবিত্র মাহে রমজান উপলক্ষে এবার দেড় হাজার নিম্নবিত্ত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ইসমাইল–মরিয়ম ফাউন্ডেশন। গতকাল শুক্রবার সকালে ইউনিয়নের মুকুট নাইট ও ধলঘাট গ্রামে ফাউন্ডেশনের নিজস্ব ব্যবস্থাপনায় এলাকায় গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিউল আলম বাদশার সার্বিক তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে এ ধরনের মানবিক কর্মসূচি পরিচালিত হয়ে আসছে। রমজান ছাড়াও বিভিন্ন দুর্যোগ ও সংকটময় সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ ফাউন্ডেশনের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা। কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিউল আলম বাদশা, তার পিতা ইসমাইল হোসেন, পূত্র কাজী সাফওয়ান আদ্রিক রিজভী, স্থানীয় রাজনীতিবিদ নাজিম উদ্দীন, এন আই করিম, আবুল হাসেম, হামিদুল হক, গাজী নজরুল, আবদুল বারেক, আবু বক্কর, বেলাল উদ্দিন, মো. সাইফুদ্দিন, মামুন শিকদার প্রমুখ। ফাউন্ডেশনের চেয়ারম্যান শফিউল আলম বাদশা জানান, এলাকার মানুষের মুখে হাসি ফোটানোই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য এবং এই সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পটিয়া হাজী আবুল বাশার ফাউন্ডেশন : পটিয়া প্রতিনিধি পটিয়ার দক্ষিণ আশিয়ায় হাজী আবুল বাশার ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকার হত দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকেলে ৩৫০ পরিবারের মাঝে বিগত ১৫ বছরের ধারাবাহিকতায় এ ইফতার সামগ্রী বিরতণ করেন ফাউন্ডেশন চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন। ইফতার সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে চোলা, চিনি চিড়া, পিয়াজ, মুড়ি, মুরগি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য হাজী হেলাল উদ্দিন, মো. জালাল উদ্দিন, দেলোয়ার হোসেন মানিক, মোহাম্মদ সৈয়দ আব্দুল করিমসহ অনেকে উপস্থিত ছিলেন। এসময় ফাউন্ডেশনের চেয়ারম্যান বেলাল উদ্দিন বলেন, যতদিন আল্লাহ তায়ালা যতদিন হায়াত দান করবে ততদিন পর্যন্ত মানুষের পাশে থাকবো ইনশাআল্লাহ্ সবার প্রতি অনুরোধ রইলো।
খুলশী থানা যুবদল ও ছাত্রদল : কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, বিশ্ব নবীর আদর্শ বুকে ধারণ করে কবরে যেতে হবে। আমাদের ধর্মের নাম ইসলাম। বিশ্বনবী ও শেষ নবী হযরত মোহাম্মদ (স.) এর আদর্শে জীবন গড়ে তার সুন্নাহকে বুকে ধারণ ও লালন করে কবরে যেতে হবে। নেতা–কর্মীদের মূল দায়িত্ব হলো নিঃস্বার্থভাবে জনগণের কল্যাণে কাজ করা, জনবান্ধব মনোভাব পোষণ করা এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করা। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বারবার জনগণের কল্যাণে কাজ করার, আদর্শ ছড়িয়ে দেওয়ার এবং জনসেবায় নিয়োজিত থাকার নির্দেশনা দিয়েছেন, যা দেশ ও জনগণের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রমজান মাসেই নেতা–কর্মীদের জনগণের কল্যাণে কাজ করতে হবে। পবিত্র মাহে রমজান উপলক্ষে খুলশী থানা যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে গতকাল শুক্রবার বিকাল ৫টায় পথচারীদের মাঝে রমজান মাসব্যাপী ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি একে এম ফজলুল হক সুমন, সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য ইস্কান্দার মির্জা, ১৪নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম জহির, খুলশী থানা ছাত্রদলের সদস্য সচিব নুর আলম সোহাগসহ যুবদল, ছাত্রদলের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।












