বাঁশখালী : বাঁশখালী প্রতিনিধি জানান,‘করবো সমবায়, গড়বো দেশ’এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সমবায়ীদের সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ ওবাইদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানজীদুর রহমান তন্ময়। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌসিব উদ্দিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মু. আবদুল হামিদ, যুব কর্মকর্তা মো. শওকতুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. এনামুল করিম, থানার এসআই মো. কাউছার। মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সমবায়ী বশির আহমদ,শাহাদাত হোসেন আজগর,আবদুল জলিল, মো. ওসমান গনি, মো. আবদুর রহমান,আবদুল হান্নান প্রমুখ।

হাটহাজারী: হাটহাজারী প্রতিনিধি জানান,হাটহাজারীতে জাতীয় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস র্যালি, জাতীয় সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভার আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো.বখতিয়ার আলম।
এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘করবো সমবায গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাবিল ফারাবী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.নাছির উদ্দিন, সাংবাদিক খোরশেদ আলম শিমুল, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোসলেম উদ্দিন, মো.সোয়াইব।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় সভায় সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন মো.শওকত হোসেন চৌধুরী ও নয়ন নাথ প্রমুখ।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’প্রতিপাদ্যে খাগড়াছড়িতে পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস। গতকাল রোববার খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শোভাযাত্রা বের করা হয়। জেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ মুজিব উর রহমান খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
বক্তারা বলেন, সমবায় সম্মিলিতভাবে স্বাবলম্বী হওয়ার একটি কার্যকর মাধ্যম। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং স্থানীয় অর্থনীতির উন্নয়ন সম্ভব। অনুষ্ঠানে জেলার সাতটি শ্রেষ্ঠ সমবায় সমিতি ও তিনজন শ্রেষ্ঠ সমবায়ীকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় জেলা গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ওয়েন চাকমাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।











