১৪ দলের শরিক সাম্যবাদী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া বলেছেন, বিএনপি–জামায়াত স্বপ্ন দেখছে আমেরিকা তাদের ক্ষমতায় বসাবে। কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। তিনি গতকাল বৃহস্পতিবার মীরসরাই উপজেলা মিলনায়তনে সাম্যবাদী দল মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাম্যবাদী দলের মীরসরাই উপজেলা শাখার আহ্বায়ক ছালেহ আহম্মদ মাস্টারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রনজিত বড়ুয়ার সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুলতান বিশ্বাস, সাইমুম হক, যুবনেতা সৈকত খান, কমরেড অ্যাডভোকেট দীর্ঘতম বড়ুয়া, মুক্তার আহম্মদ, নাজিম উদ্দিন, নুরুল আলম প্রমুখ।












