বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ শরীফে ঈদ-এ মিলাদুন্নবী (দ.) মাহফিল

| রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:৪০ পূর্বাহ্ণ

আল্লামা শাহ্‌সুফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী বলেছেন, মুসলিম জাতির অস্তিত্ব আজ সংকটে নিপতিত। তবে এই ধরনের সংকট মুসলিম জাতির ইতিহাসে বারবার সংঘটিত হয়েছে। দেশে মাজার সংস্কার ও উন্নয়নের কার্যক্রম সফল করতে সরকার, স্থানীয় প্রশাসন এবং মাজার পরিচালনা পর্ষদের যৌথ উদ্যোগ অপরিহার্য। আধ্যাত্মিক ঐতিহ্য ও সামাজিক দায়িত্বের সঠিক সমন্বয়ে মাজারগুলোকে আরও সুশৃঙ্খল, নিরাপদ ও মানবসেবার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারি।

তিনি হযরত বায়েজিদ বোস্তামী (রহ.) দরগাহ্‌ শরীফ মসজিদে ১৩ দিনব্যাপী ঈদএ মিলাদুন্নবী (.) সমাবেশের ১ম দিনে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.) ট্রাস্ট ও আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদের ব্যবস্থাপনায় গত ১৩ আগস্ট অনুষ্ঠিত মাহফিল সঞ্চালনায় ছিলেন হাফেজ কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী। এতে উদ্বোধক ছিলেন শাহসূফি সৈয়দ মুহাম্মদ আমিনুল হক আল কাদেরী। আলোচক ছিলেন আল্লামা এনামুল হক সিকদার। বিশেষ বক্তা ছিলেন হাফেজ শিব্বির আহমদ ওসমানী, মুহাম্মদ নিজাম উদ্দীন আল কাদেরী, আব্দুল্লাহ আল নিশান। উপস্থিত ছিলেন কাযী মুহাম্মদ শফিউর রহমান হাশেমী, কাযী মুহাম্মদ নাকিব হাশেমী, মুহাম্মদ নাজিমুল হাসান প্রমুখ। শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাতের মাধ্যমে ১৩ দিনব্যাপী পবিত্র ঈদএ মিলাদুন্নবীর (.)১ম দিনের সমাবেশ সমাপ্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগুণীজনদের সম্মান জানালেই সমাজে প্রদীপ্ত মানুষের সৃষ্টি হয় : চবি উপাচার্য
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে পারিবারিক আইন বিষয়ে আলোচনা ও দেওয়ালিকা প্রদর্শনী