প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের এলএলবি ৫৮তম ব্যাচ, সেকশন ‘ক’–এর উদ্যোগে সমসাময়িক পারিবারিক ও ব্যক্তিগত আইনি ইস্যু নিয়ে ‘ডিসকাশন অন কন্টেম্পোরারি পার্সোনাল ইস্যুজ অ্যান্ড ওয়ালপেপার এক্সিবিশন’ শীর্ষক এক ব্যতিক্রমী আলোচনা সভা ও দেওয়ালিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার হাজারী লেইন ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর এস.এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ মোরশেদ মাহমুদ খান এবং তানজিনা আলম চৌধুরী। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস। পুরো অনুষ্ঠানটির সমন্বয় ও নির্দেশনায় ছিলেন সহকারী অধ্যাপক সুরিনা তারজিদ।
অনুষ্ঠানে ৫৮তম ব্যাচের ৪০ জন শিক্ষার্থী মোট ৮টি দলে বিভক্ত হয়ে ব্যক্তিগত ও পারিবারিক আইনের বিভিন্ন জটিল ও সমসাময়িক বিষয় নিয়ে ৮টি বিশ্লেষণাত্মক নিবন্ধ ও সংবাদপত্রের কাটিং–সম্বলিত দেওয়ালিকা উপস্থাপন করেন।
দেওয়ালিকাগুলোতে বিবাহ, দেনমোহর, বিবাহবিচ্ছেদ, সন্তানের খোরপোষ, অভিভাবকত্বসহ পারিবারিক ও ব্যক্তিগত আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। শিক্ষার্থীরা এসব বিষয়ে আইনগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ উপস্থাপনের পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন সমসাময়িক ঘটনা ও সংবাদপত্রের প্রতিবেদন প্রদর্শন করেন। প্রধান অতিথি বলেন,আইনশিক্ষার মূল উদ্দেশ্য শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জন নয়; বরং সেই জ্ঞানকে সমাজের বাস্তব সমস্যা ও মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে প্রয়োগ করার সক্ষমতা অর্জন করা। ব্যক্তিগত ও পারিবারিক আইন মানুষের দৈনন্দিন জীবন, পারিবারিক সম্পর্ক এবং মৌলিক অধিকারকে সরাসরি প্রভাবিত করে। তাই এসব বিষয়ে শিক্ষার্থীদের গভীরভাবে অধ্যয়ন, গবেষণা ও বিশ্লেষণী দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতে আইনজীবী ও আইনজ্ঞ হিসেবে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বক্তব্য রাখেন অধ্যাপক আহমদ রাজীব চৌধুরী, অধ্যাপক সঞ্জয় বিশ্বাস, অধ্যাপক হিল্লোল সাহা, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ নোমান, অধ্যাপক তাহমিনা সানজিদা শহীদ এবং লেকচারার মেহেরুন্নেসা বেগম। অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষক–শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












