বান্ডেল রোডে ১০০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৮:০৫ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ জাহিদুল ইসলাম (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে বান্ডেল রোডের বাঙালি সেবক কলোনির গেটের বিপরীতে ‘ঝাল বিতান’ নামে একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জাহিদুল ইসলাম সন্দ্বীপ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দেওয়ান বালী সওদাগরের পুরাতন বাড়ির বাসিন্দা। তিনি ঝাল বিতান দোকানের মালিক বলে জানিয়েছে পুলিশ। কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, দোকানে বিক্রির উদ্দেশ্যে চোলাইমদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে দোকানের ভেতরে টেবিলের নিচে রাখা ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরিডার্স ইংলিশ স্কুলে বিশ্ব মা দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধওমানে সড়ক দুঘর্টনায় বাঁশখালীর যুবকের মৃত্যু