বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে গত রোববার চারা বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পরিষদ প্রাঙ্গণে প্রতি ওয়ার্ডে ২০০ টি করে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস। চারা বিতরণ অনুষ্ঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কাজী মমতাজ উদ্দিন, অ্যাড. মুফিজুর রহমান, অ্যাড. মো. জসিম, নুর হোসেন চৌধুরী, হামিদ বাহার চৌধুর, মহিউদ্দিন জাহাঙ্গীর, এহসানুল হক পারভেজ,কাজী মুহাম্মদ এহসান, রমজান আলী সাগর, এবাদুল হক, এহসানুল হক পারভেজ, মেম্বার মো. মনজুর চৌধুরী, কাজী ইউসুফ, মেম্বার মনির উদ্দিন চৌধুরী, মেম্বার সাহাব উদ্দিন চৌধুরী, পাকিজা আক্তার, মেরিনা আক্তার, সেলি আক্তার,জিয়াউর রহমান, এনামুল হক এনাম, খান দেলোয়ার, আব্দুল ওয়াহেদ সুমন, মো, ফোরকান, মাস্টার এমরানুল হক চৌধুরী, মাস্টার মোরশেদুল আলম, মাস্টার আব্দুর রহিম, মাস্টার ছরওয়ার আজাম, রফিকুল ইসলাম প্রমুখ । এ সময় প্রতি ওয়ার্ডে ২০০টি চারা করে ৫ প্রজাতির ১৮ শত গাছের চারা বিতরণ করা হয়।












