রাউজান উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাউজান উপজেলার বর্তমান সাংগঠনিক পরিস্থিতি, তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমের অগ্রগতি, নেতাকর্মীদের সক্রিয়তা এবং একটি কার্যকর ও গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনের ভিত্তি তৃণমূল পর্যায় থেকে গড়ে ওঠে। তাই রাউজানের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সক্রিয় নেতাকর্মীদের সম্পৃক্ততা নিশ্চিত করে যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় রাউজান উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি, স্থানীয় সমস্যা ও জনদুর্ভোগ চিহ্নিত করা এবং জনগণের পাশে থেকে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক জাহেদুল করিম বাপ্পি, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক (চলতি দায়িত্ব) আরমান হোসাইন এবং সদস্য জাহাঙ্গীর আলম। সভায় নেতৃবৃন্দ রাউজানে একটি সুসংগঠিত, সক্রিয় ও জনসম্পৃক্ত রাজনৈতিক সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে আসন্ন উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়াকে অংশগ্রহণমূলক ও সাংগঠনিক নীতিমালার আলোকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।













