বাঁশখালীতে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। সালমা আদিল ফাউন্ডেশনের অর্থায়নে বাঁশখালীর পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বন্যাদুর্গত শিক্ষার্থীদের হাতে স্ব স্ব বিদ্যালয়ে স্কুলব্যাগ ও গাইড বই তুলে দেয়া হয়। প্রভাষক জাহেদুল ইসলাম টুকুর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন আবু ওবাইদা আরাফাত, আরকানুল ইসলাম, সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, মিজান বিন তাহের, পশ্চিম চেচুরিয়া ঘোনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার দে, বরইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. আশেকুর রহমান চৌধুরী।
এসময় বক্তারা সালমা আদিল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে দুস্থ অসহায় মানুষের পাশে থেকে নানাবিধ মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।












