বহদ্দারহাটে আবাসিক হোটেল থেকে আটক ৩

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ জুন, ২০২৫ at ১১:৫২ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকার হোটেল গুলজার থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে তিনজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আটকৃতরা হলেন ইকবাল হোসেন (৩২), শান্ত চক্রবর্তী (২৪) এবং রেনু আক্তার (২৬)।

চান্দগাঁও থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশ ৭৬ ধারায় চান্দগাঁও থানায় নন–এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ’র (রহ.) ওরশ সম্পন্ন
পরবর্তী নিবন্ধ৩০ মিটার কাজে তিন মাসের ভোগান্তি