বন্যা দুর্গতদের জন্য ২ লাখ টাকা দিল বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রাম

| শনিবার , ৩১ আগস্ট, ২০২৪ at ৫:০৬ পূর্বাহ্ণ

বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের পক্ষ হতে সামপ্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২ লক্ষ টাকা সোনালী ব্যাংকের হালিশহর শাখার প্রিন্সিপাল অফিসার মোঃ আকবর হোসেনের হাতে গত ২৭ আগস্ট তুলে দেয়া হয়।

এ সময় সমিতির নেতৃবৃন্দ বলেন, বন্যায় ভাসছে দেশ, আসুন বন্যাদুর্গত বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিই। ত্রাণ তহবিলে অর্থ প্রদানের সময় উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় সমিতি চট্টগ্রামের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সিনিয়র সহ–সভাপতি এম জহিরুল আলম, সহ–সভাপতি সৈয়দ আতাউর রহমান কবির, অর্থ সম্পাদক এমডি ইস্কান্দার আলী হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আলী আরশাদ, সৈয়দ মাইনুল ইসলাম মইন, আগ্রাবাদ ও ডবলমুরিং অঞ্চলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ইপিজেড ও পতেঙ্গা অঞ্চলের সভাপতি কে এম জামাল হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ দুলাল হোসেন, মোহাম্মদ আব্দুল জলিল হাওলাদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমানে আশেকানে মোস্তফার (সা.) আ’লা হযরত কনফারেন্স
পরবর্তী নিবন্ধবন্যার্তদের সহায়তায় সকলকে এগিয়ে আসার আহ্বান