বদলে যাবে সমাজ, বদলে যাবে রাষ্ট্র

অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন | মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

এ পৃথিবী বড়ই সুন্দর। আল্লাহ পাকের ইচ্ছায় স্বল্পদিনের সফরে মানুষ এ পৃথিবীতে আসে। আর এসেই তো মানুষ বেঁচে থাকার জন্য কতকিছুই করে। এ স্বল্প দিনের সফরে এসে এ ধরনীতে আমরা যাতে ভালোভাবে বাঁচতে পারি, কারো ক্ষতি যাতে করতে না করি, মিথ্যা যাতে না বলি, একজনের দোষ অন্যজনের উপর চাপিয়ে দিয়ে জুলুম করতে না পারি, হালাল পথে চলতে পারি, কারো দ্বারা প্রভাবিত হয়ে অন্যের ক্ষতি করতে না পারি, নিজে প্রতারিত না হওয়ার জন্য সর্বদা নিজেকে সচেষ্ট রাখতে পারি, মানুষকে যাতে ভালোবাসতে পারি, হিংসা যাতে করতে না পারি, তাহলেই তো এ সমাজ, এ দেশ, এ রাষ্ট্র আর কখনো পিছিয়ে থাকবে না। থাকবে না ভেদাভেদ। থাকবে না বৈষম্য। এ জন্য সমাজ, রাষ্ট্র বা দেশ সামনের দিকে নির্বিঘ্নে এগিয়ে যাবো তখনই, যখন আল্লাহ পাক এর সৃষ্টির সেরা জীব মানুষ আল্লাহ কে ভয় পাবে, মানুষ নৈতিকতা সম্পন্ন ও নৈতিক গুণাবলী সম্পন্ন হবে। সব সময় পজিটিভ চিন্তা করবে। অন্যায় এর বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকবে। কিন্তু আজ আমরা দেখছি সম্পূর্ণ বিপরীত দৃশ্য। আজ মানুষকে মানুষ শ্রদ্ধা করে না, সম্মান করে না, অন্যায়ের প্রতিবাদ করে না, নীরব দর্শক হয়ে সব অন্যায়কে মেনে নেয়। আর এভাবেই চলতে থাকলে সমাজ কাঠামো একদিন ভেঙে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে রাষ্ট্র বা দেশ। কিন্তু এভাবে কি চলতে দেওয়া যায়? মানুষ হানাহানি চাই না, মানুষ শান্তি চাই। মানুষ নুনে ভাতে খেয়ে জীবন ধারণ করে নিরাপদে বসবাস করতে চাই। কিন্তু কেনো পারছে না? শুধু অতি লোভ এর কারণে, অনৈতিক অর্থলিপ্সার কারণে। অনৈতিক পথে দ্রুত বড় লোক হতে চাওয়ার কারণে। তাই সমাজকে, রাষ্ট্র বা দেশকে বদলে দেওয়ার জন্য চলুন না আমরা সবাই একবার ঘুরে দাঁড়াই।

পূর্ববর্তী নিবন্ধসৃজনশীলতার নান্দনিক পীঠস্থান
পরবর্তী নিবন্ধআবাসন খাত : সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয়