যে প্রতিষ্ঠান শিল্প, সাহিত্য ও সংস্কৃতির নতুন ভাবনার চর্চা এবং মননশীলতার লালন করে, সেটিই হলো চট্টগ্রাম একাডেমি। যার যাত্রা শুরু হয়েছিলো ২০০১ সালের ১ জানুয়ারি। এই প্রতিষ্ঠানে বিভিন্ন গুণীজনদের পাশাপাশি প্রবীণ, নবীন লেখকদের মহাসমাবেশ ঘটে। এই চট্টগ্রাম একাডেমিতে প্রতিবছর নানা আয়োজন থাকে যেখানে সব পর্যায়ের লেখক শুভানুধ্যায়ী অংশগ্রহণের সুযোগ পায়। এই একাডেমিতে বিভিন্ন সময়ে নানান গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। নতুন নতুন বইয়ের পাঠ উন্মোচন ও আলোচনা হয়ে থাকে। লেখক পাঠক সমাবেশ, লেখালেখি বিষয়ক কর্মশালাসহ বছরে সাহিত্য সংস্কৃতি বিষয়ক নানান আয়োজন থাকে। এমন অনেকেই আছেন যারা হয়তো কোনদিন মাইক্রোফোনে কিছু বলার সাহস বা সুযোগ পায় নি তারাও এই একাডেমিতে নিজের লেখা পাঠ বা গান কিংবা নিজের মনের কথা বলতে পারেন। আসলে স্বপ্ন ও পরিকল্পনা থাকলে মানুষ সামনে এগিয়ে যাবেই যতই বাধা থাকুক। তার নিত্যনতুন পরিকল্পনা, সৃজনশীল কাজের মাধ্যমে চট্টগ্রাম একাডেমি এগিয়ে যাচ্ছে আপন গতিতে। এই বছর চট্টগ্রাম একাডেমির ২৫ বছর পূর্তি উপলক্ষে ৬, ৭ ও ৮ আগস্ট থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশাল আয়োজন। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা থেকে রাত ৯টা, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১২ টা, বিকেল সাড়ে চারটা থেকে রাত ৯ টা এবং শনিবার বিকেল চারটা থেকে রাত ৯ টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। সবাই এই আয়োজন উপভোগ করার জন্য উন্মুক্ত থাকবে। চট্টগ্রাম একাডেমির এই পূর্তি উৎসব সফল হবেই। আমন্ত্রণ রইলো সবার জন্য।












