বউ-শাশুড়ির সঙ্গে ঝগড়া করে বিদ্যুতের খুঁটিতে যুবক

ফায়ার সার্ভিসের তৎপরতায় উদ্ধার

বাঁশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ৯:৩৮ পূর্বাহ্ণ

বাঁশখালীতে বউ ও শাশুড়ির সঙ্গে ঝগড়া করে বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন মো. জাহাঙ্গীর (২৩) নামে এক যুবক। পরে ফায়ার সার্ভিস সদস্যদের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়। গতকাল বুধবার বিকালে এ ঘটনা ঘটে। জাহাঙ্গীর সরল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব কাহারঘোনা এলাকার আব্দু রশিদের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বউ–শাশুড়ির সঙ্গে ঝগড়ার ঘটনাকে কেন্দ্র করে ওই যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

উদ্ধারের পর জাহাঙ্গীর আলম বলেন, আমি বিদ্যুতের কাজ করি। আমার জমানো টাকা পয়সা না দিয়ে আমাকে মারধর করে এবং বুকের মধ্যে ছুরি মারতে চায়, তাই বাধ্য হয়ে সেখানে উঠে যাই।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা উপস্থিত জনগণকে উদ্দেশ্য করে বলেন, কেউ যাতে এ ধরনের বিপদজনক কাজ না করেন।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর আন্তর্জাতিক বাণিজ্য সমপ্রসারণে ভূমিকা রাখছে
পরবর্তী নিবন্ধসুন্দর সমাজের জন্য চাই সুস্থ সংস্কৃতির চর্চা