ফয়যানে শাহ আমানতে জামেয়াতুল মদিনার ১১তম সালানা জলসা

| শনিবার , ৯ মে, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

ফয়যানে শাহ আমানতে জামেয়াতুল মদিনার ১১তম সালানা জলসা গতকাল শুক্রবার বাদ জুমা পশ্চিম মাদারবাড়ি পাম্প হাউস জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। মোহাম্মদ কাউসার আক্তারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ সালাউদ্দিন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জিয়া উল হুদা (শাহরিয়ার জিয়া), সদরঘাট থানা যুবদল সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর খান, সাবেক সদস্য সচিব মোহাম্মদ রাশেদ, সদরঘাট যুবদল নেতা ইকবাল ফরিদ, আবুল মান্নান, নাতে রাসুল (সা.) পাঠ করেন আমীন আত্তারী। সঞ্চালনা করেন মোহাম্মদ সোহেল আত্তারী, মাদরাসার পরিচালক নেজাম আত্তারী, মাদরাসার অধ্যক্ষ মুবাশ্বির আত্তারী, অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ শওকত আত্তারী। এরপর মাদরাসার কোরআন হাফেজদের মাঝে পুরস্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধঅস্তিত্ব সংকটে মীরসরাইয়ের মৃৎশিল্প, তবুও হাল ছাড়েননি পালরা
পরবর্তী নিবন্ধপাহাড়ে বিদেশি জাতের আঙুর চাষে সাফল্য সম্ভাবনার দ্বার খুলছেন দীঘিনালার উদ্যোক্তা