নগরীর নতুন ফিশারীঘাটে চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে একাট্টা হয়েছেন মাছ ব্যবসায়ীরা। গতকাল ফিশারীঘাটের আয়োজিত এক প্রতিবাদ সভায় ব্যবসায়ীরা বলেন, গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে একদল চাঁদাবাজ ও দখলবাজ মাছ বাজারটি দখলের পাঁয়তারা।
বাজার জোর করে দখল করে ব্যবসায়ীদের সাথে উচ্ছেদ করারও হুমকিও দিচ্ছে। আমরা আইন মেনে গত ২০১৫ সালে বন্দর কর্তৃপক্ষ থেকে লিজ নিয়ে এই মাছ বাজার প্রতিষ্ঠা করি। মাছ বাজার থেকে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তে মাছ যায় এবং বিভিন্ন জেলা থেকে মাছ বিক্রয়ের উদ্দেশ্যে আসে। কোনো হুমকি ধমকি দিয়ে এই মাছ বাজার কেউ দখল করতে পারবে না। আমরা অন্যায় করিও, অন্যায়কে প্রশ্রয়ও দিবো না।
সভায় বক্তব্য রাখেন মো. এনামুল হক, হাফেজ ইসমাইল, এ.কে.এম ফজল হক, সেলিম উল্লাহ, আজিজ সওদাগর, শুক্কুর সওদাগর, এরশাদুল আলম, প্রবীর দাশ, মো. ফারুক, ইব্রাহিম সওদাগর, মো. ইলিয়াস, এস.এম কুতুব উদ্দিন, ইসমাইল কুতুবী, ওমর ফারুক, মো. রুবেল, এমদাদুল হক ও জসিম সওদাগর প্রমুখ।












