হাটহাজারীর ফরহাদাবাদস্থ মহিলা ও শিশু–কিশোরী হেফাজতীদের নিরাপদ আবাসন কেন্দ্র (সেফ হোম) মিলনায়তনে শেখ রাসেল দিবস উপলক্ষে গত বুধবার দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, “শেখ রাসেল আমাদেরই বন্ধু”–শীর্ষক রচনা প্রতিযোগিতা “শেখ রাসেল আমাদেরই প্রতিচ্ছবি” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হেফাজতীদের উন্নতমানের খাবার পরিবেশন, সাংষ্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও কেক কাটা।












