ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনেলোজি চিটাগং (ইউএসটিসি) এর ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের জন্য ইউএসটিসির অডিটোরিয়ামে ‘প্রফেশনাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এডুকেশান ইন বাংলাদেশ – ইমপ্লিকেশনস্ ফর বিজনেস গ্র্যাজুয়েটস্’ বিষয়ক ক্যারিয়ার কাউন্সেলিং সেমিনার গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।
আইসিএমএবি চট্টগ্রাম ব্রাঞ্চের উদ্যোগে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির উপাচার্য প্রফেসর ড. মোহম্মদ সোলায়মান।
বিশেষ অতিথি ছিলেন আইসিএমএবি প্রেসিডেন্ট আব্দুর রহমান খান, ইউএসটিসির উপ–উপাচার্য প্রফেসর ড. রঞ্জিত কুমার সাহা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ড. মোহাম্মদ সাহাবউদ্দিন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএবির একাডেমিক এ্যাফায়ার্সের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জাকারিয়া মাসুদ। সভাপতিত্ব করেন চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ মোজাম্মেল হোসেন। আইসিএমএবির একাডেমিক এ্যাফায়ার্সের পরিচালক প্রফেসর ড. মোহম্মদ জাকারিয়া মাসুদ এফসিএমএবি কারিকুলামের উপর এবং বর্তমানে ও ভবিষ্যতে সিএমএ ডিগ্রীর গ্রহণযোগ্যতা ও গুরুত্বের উপর প্রেজেন্টেশান উপস্থাপন করেন। বিশেষ অতিথির বক্তব্যে আইসিএমএবির প্রেসিডেন্ট আব্দুর রহমান খান কীভাবে সিএমএ ডিগ্রি তাঁর ব্যক্তি জীবনে ও কর্মক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে তার আলোকপাত করেন। তিনি উপস্থিত শিক্ষার্থীদের কাছে দেশে ও বিদেশে উজ্জল ক্যারিয়ার গঠনে সিএমএ ডিগ্রীর অপার সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন। বক্তারা সকল শিক্ষার্থীদেরকে একাডেমিক ডিগ্রির পাশাপাশি সিএমএ ডিগ্রি গ্রহণের আহ্বান জানান।
সেমিনারের সার্বিক পরিচালনা করেন চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের সচিব ওয়াহিদ উল্লাহ, এবং ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিলের সাবেক কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম মাইশান।
ইউএসটিসির ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক ও প্রায় ১৫০ জন শিক্ষার্থী উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












